২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজিমপুরে ডাস্টবিন থেকে লাশ উদ্ধার

রাজধানীর আজিমপুরের একটি ডাস্টবিন থেকে বুধবার বস্তা ও তেলের ড্রামভর্তি দুই যুবকের লাশ উদ্ধার করেছে লালবাগ থানা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2007, 09:31 AM

Updated : 26 Aug 2022, 08:03 PM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর আজিমপুরের একটি ডাস্টবিন থেকে বুধবার বস্তা ও তেলের ড্রামভর্তি দুই যুবকের লাশ উদ্ধার করেছে লালবাগ থানা পুলিশ। লালবাগ থানার উপ--পরিদর্শক জুলহাস আলী মৃধা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে স্বাভাবিক টহল দেওয়ার সময় উপ--পরিদর্শক হাবিবুর রহমান ৪৪/সি/৪ আজিমপুরের উত্তর পাশের ডাস্টবিন থেকে লাশ দুটি উদ্ধার করেন। তাদের পরিচয় জানা যায়নি। লাশ দুটির একটি জবাই করা ছিল। অন্যটিতে কোনো জখমের চিহ্ন পাওয়া যায়নি। দুটি লাশই হাত--পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে বলে জানান জুলহাস আলী। তিনি জানান, ময়না তদন্তের জন্যে লাশ মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএফ/এসএনডি/১৫১৬ ঘ.