২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক রহমানসহ ২১ জনের সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ

তারেক রহমানসহ ২১ জনের সম্পত্তির হিসাব চেয়ে সোমবার নোটিশ পাঠানো শুরু করছে দুর্নীতি দমন কমিশন। ে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2007, 07:01 PM

Updated : 26 Aug 2022, 08:03 PM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - তারেক রহমানসহ ২১ জনের সম্পত্তির হিসাব চেয়ে সোমবার নোটিশ পাঠানো শুরু করছে দুর্নীতি দমন কমিশন। ে রোববার এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধূরী সাংবাদিকদের জানিয়েছেন। কারও নাম উল্লেখ না করে হাসান মশহুদ বলেন,"দুদকের ধারণা এসব ব্যক্তিদের সম্পত্তির উৎস বৈধ নয়। তারা যদি প্রমাণ করতে পারে যে বৈধভাবে তারা সম্পত্তি অর্জন করেছে তাহলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবেনা। তবে তারা অসৎ উপায়ে সম্পত্তি বাড়িয়েছে বলে যথেষ্ট প্রমাণ যদি আমরা পাই তাহলে তার বিরুদ্ধে মামলা করা হবে।" হাসান মশহুদ জানান যে সোমবার এ ২১ জনের নামের তালিকা প্রকাশ করা হবে। কমিশনের দায়িত্বশীল সূত্র জানায়, প্রাথমিক তদন্তের উপর ভিত্তি করে এ তালিকা তৈরি করা হয়েছে। তালিকায় অন্তর্ভূক্ত ব্যক্তিকে সম্পত্তির হিসাব দেওয়ার জন্য সাতদিন সময় দেওয়া হবে। এ তালিকায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের নাম রয়েছে বলে সূত্রটি জানায়। এর আগে গত ফেব্র"য়ারিতে দুর্নীতিবাজ সন্দেহে ৫০ জনের সম্পত্তির হিসাব চেয়েছিল দুদক। সম্পত্তির বিবরণ জমা না দেওয়া এবং জমা দেওয়া বিবরণে তথ্য গোপন করা এবং আয়বহির্ভূত সম্পত্তি অর্জনের অভিযোগে এ পর্যন্ত দুদক ২১টি মামলা করেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএফ/কেএম/২১২৭ঘ.