২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছাদ থেকে পড়ে দুই নির্মাণশ্রমিক নিহত

নগরীর নাছিরাবাদ আবাসিক এলাকায় বুধবার রাতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে মো. ইউসুফ (২৭) ও আব্দুল সালাম (২৮) নামে দুই শ্রমিক নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2007, 01:55 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

তাদের বাড়ি ফেনীর সোনাগাজীতে।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় নাছিরাবাদ আরাফাত হাসপাতালের সামনের একটি নির্মাণাধীন ভবনের পাঁচতলায় কাজ করার সময় নিচে পড়ে যান তারা। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে ১০টার দিকে তাদের মৃত্যু হয়।

পাঁচলাইশ থানার দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক মজিবর রহমান জানান, মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং একটি মামলা দায়ের করা হয়েছে।