চার ছিনতাইকারী হাতেনাতে ধরা
রাজধানীর ধানমণ্ডি এলাকায় রাত পৌনে ২টায় ছিনতাইকালে হাতেনাতে পড়েছে চার ছিনতাইকারী। ধাওয়া করতে গিয়ে পুলিশের একজন উপ-পরিদর্শক ও গাড়ির চালক আহত হয়েছেন।
পুলিশ জানায়, ছিনতাইকারী দলটি ট্যাক্সিক্যাবে করে ছিনতাই করতে বের হয়। রাত দেড়টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর সড়কে রিকশা যাত্রী তিন যুবকের কাছ থেকে মোবাইল ছিনতাই করে। পালিয়ে যাওয়ার সময় ওই যুবকরা তাদের ধাওয়া করে। এসময় আশেপাশের ভবনের নিরাপত্তা প্রহরীরা এগিয়ে আসেন। টহল পুলিশ ছিনতাইকারীদের ধাওয়া করে ধরে ফেলেন।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক আব্দুল মতিন রাত ২টায় নফহবংি২৪.পড়স জানান, চারজন ছিনতাইকারী ধরা পড়েছে। তাদের কাছে চাকু, ও চাপাতি পাওয়া গেছে। তিনি ঘটনাস্থলে রয়েছেন। ছিনতাইকারীরা মারধরে আহত হয়েছে। হাসপাতালে চিকিৎসা করে জিজ্ঞাসাবাদ শেষে নাম জানা যাবে বলে তিনি জানান।
টহলে থাকা আরেক উপ-পরিদর্শক মুজাহিদ ও পুলিশের গাড়ির চালক শরীফ ছিনতাইকারীদের ধরার জন্য দ্রুত গতিতে গাড়ি চালানোর কারণে ফুটপাতে গাড়ির ধাক্কা লাগায় আহত হন।
