২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে বন্য হাতির আক্রমণে এক জনের মৃত্যু

শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী খাড়ামোড়া গ্রামে সোমবার গভীর রাতে বন্য হাতির আক্রমণে মো. হামির আলী (৪২) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। ওই ঘটনার পর গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2007, 05:35 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

শেরপুরের জেলা প্রশাসক সামছুন্নাহার ও শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সামছুন্নাহার বেগম জানান, একটি বুনো হাতি রাত ১টার দিকে মোতালেব আলীর ছেলে হামির আলীর বাড়ির আঙিনায় ঢুকে পড়ে। শব্দ শুনে হামির আলী ঘর থেকে বের হলে হাতিটি তাকে শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় দেয় এবং বুকে পা চাপা দেয়। এতে গুরুতর আহত হামির আলীকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

জেলা প্রশাসক হামির আলীর পরিবারকে নগদ দু’হাজার টাকা এবং একটি ভিজিএফ কার্ড দিয়েছেন।