২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনা চিকিৎসায় রামেক হাসপাতালে কেউ মারা যাননি: কর্তৃপক্ষ

শিক্ষানবীশ চিকিৎসকদের কর্মবিরতির ফলে হাসপাতালে চিকিৎসা সেবা মোটেও বিঘিœত হয়নি বলে দাবি করেছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়। মহাপরিচালক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বিনা চিকিৎসায় হাসপাতালে কোনও রোগী মারা যাননি কিংবা চিকিৎসা না পেয়ে কেউই হাসপাতাল ছাড়েননি।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2007, 09:38 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

এদিকে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার বিকালে এক সংবাদ সম্মেলন করেছেন শিক্ষানবিশ চিকিৎসকরা। তবে লিখিত বক্তব্য পড়ে সাংবাদিকদের কোনও প্রশ্নের সুযোগ না দিয়েই তড়িঘড়ি করে চলে যান তারা।

হাসপাতালের পরিচালক বজলে কাদের স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিটিতে বলা হয়, মারা যাওয়া সীমা বেগমের স্বামী কারারক্ষী সাহাবুদ্দিন ও পুলিশ সদস্য ইব্রাহীম খলিলুল্ল¬াহকে চিকিৎসক এবং র্যাব সদস্যরা কয়েক দফা মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়ার যে খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে তা সঠিক নয়।

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, ১৬ নম্বর ওয়ার্ডে কর্তব্যরত শিক্ষানবিশ চিকিৎসক মাতুয়ারা শারমিন ও সিনিয়র স্টাফ নার্স শামীমা ইয়াছমিনকে কারারক্ষী ও তার ভাই লাঞ্ছিত করলে চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে কর্মবিরতি শুরু করেন। তবে ওই কর্মবিরতির মধ্যেও চিকিৎসা কার্যক্রম যেন ব্যাহত না হয়, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।

দ্রুত পদক্ষেপ নেওয়ার ফলে হাসপাতালে চিকিৎসা সেবা মোটেও বিঘিœত হয়নি দাবি করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিনা চিকিৎসায় হাসপাতালে কোনও রোগী মারা যাননি এবং চিকিৎসা না পেয়ে কেউই হাসপাতালও ছাড়েননি। আরও বলা হয়, ঘটনাটি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে খুব দ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

শিক্ষানবিশ চিকিৎসকদের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান শোয়েব সারোয়ার মুরাদ। এতে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত ও প্রকাশিত খবরের প্রতিবাদ করা হয়।

মুরাদ জানান, কর্মবিরতি সাময়িকভাবে স্থগিত করে তারা কাজে যোগ দিয়েছেন। শনিবার সকালে হাসপাতালের পরিচালকের সঙ্গে বৈঠকের পর তারা পরবর্তী কর্মসূচি ঠিক করবেন।

অর্ধশত শিক্ষানবিশ চিকিৎসক ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বক্তব্য শেষ করেই তারা সম্মেলন স্থল ছেড়ে চলে যান। ওই সময় সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করলে তারা কোনও উত্তরই দেননি।