গাজীপুর শহরে দুটি বাসায় ডাকাতি
শহরের হাজিবাগ মহল্লায় বুধবার রাতে দুইটি বাসায় ডাকাতি হয়েছে।
এ ঘটনায় বাড়ির মালিক সুলতান উদ্দিন খান জয়দেবপুর থানায় মামলা করেছেন।
এজাহারে বলা হয়, ১৬/২ হাজিবাগের ওই বাড়ির নিচতলার রান্নাঘরের গ্রিল ভেঙ্গে রাত ১টার দিকে বাসায় ঢুকে ১০/১২ জনের ডাকাত দল। তারা অস্ত্রের মুখে বাড়ির নিচতলা ও দোতলার সবাইকে আটকে রেখে সাত ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ২৯ হাজার টাকাসহ দামি মালামাল লুটে নেয়।
বিষয়টি নিয়ে জয়দেবপুর থানার কর্তব্যরত কর্মকর্তা উপ পরিদর্শক এ কে এম মামুনুর রশীদ জানান, ডাকাতদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
