সাভারে শিশুকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার
সাভারে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ বুধবার রাতে পৌর এলাকার জামাসিং জয়পাড়া আরিফুল ইসলামকে (১৮) গ্রেপ্তার করেছে।
শিশুটির নানী জানান, গত ১২ মে দুপুরে প্রতিবেশী আরিফুল তাকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আরিফুল পালিয়ে যায়।
এ ঘটনায় বুধবার সন্ধ্যায় নির্যাতিতার নানী বাদী হয়ে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মধ্যরাতে পুলিশ আরিফুলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
মামলার তদন্ত কর্মকর্তা উপ--পরিদর্শক (এসআই) হেলেনা পারভীন জানান, ধর্ষিত শিশুটিকে পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
