হারিছ চৌধুরীর দুর্নীতি মামলার স্বাক্ষ্যগ্রহণ শেষ
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় শেষ দুই সাক্ষীর স্বাক্ষ্য নেওয়া হয়েছে।
বুধবার সকালে জাতীয় সংসদ ভবনের বিশেষ আদালত --৫ এর বিচারক মো. আশরাফ হোসেন হারিছ চৌধুরীর চাচাত ভাই ফখরুদ্দিন চৌধুরী ও হারিছ চৌধুরীর বাড়ির তত্ত্বাবধায়ক আলফাজ উদ্দিনের স্বাক্ষ্য গ্রহণ শেষে ২০ মে মামলাটির যুক্তি--তর্কের জন্য নতুন তারিখ ধার্য করেন।
এর আগে গত ১০ মে আদালতে যথাসময়ে হাজির না হওয়ায় অপরাধে এই দুই সাক্ষীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।
নির্ধারিত সময়ের মধ্যে সম্পত্তির হিসাব না দেওয়ায় দুর্নীতি দমন কমিশনের উপ--পরিচালক আকতার হামিদ ভুইয়া হারিছ চৌধুরীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
