হাসান মশহুদ উত্তরবঙ্গের আরও চার জেলায় যাচ্ছেন বুধবার
দুনীতির বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী উত্তরবঙ্গের আরও চার জেলায় যাচ্ছেন বুধবার।
কমিশন সূত্রে জানায়, বুধবার হাসান মশহুদ চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর এবং পাবনা সফর করবেন। তিনি দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে এসব জেলার বিভিন্ন শ্রেণী--পেশার মানুষের সঙ্গে মত বিনিময় করবেন।
দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হাসান মশহুদ গত ৯ এপ্রিল পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে সফরের মধ্যে দিয়ে দেশব্যাপী সফর কর্মসূচি শুরু করেন। এরপর তিনি রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রামসহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় যান।
গত শনি ও রোববার তিনি চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি সফর করেন।
