২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র মহিউদ্দিনকে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে

চট্টগ্রাম সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে পর্যবেক্ষণের জন্য আরো কয়েকদিন হাসপাতালে রাখা হবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2007, 01:47 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

মঙ্গলবার সকালে মেয়রের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড এর চিকিৎসক হৃদরোগ বিভাগের  প্রধান অধ্যাপক ডা. মনজুর মোরশেদ জানান, তার অবস্থা এখন উন্নতির দিকে।

সোমবার যে পরীক্ষাগুলো করতে দেওয়া হয়েছিল তার প্রতিবেদন সোমবার রাতে ও মঙ্গলবার সকালে মেডিকেল বোর্ড পর্যবেক্ষণ করেছে। এসব প্রতিবেদনে বড় ধরনের কোনো অসঙ্গতি ধরা পড়েনি বলে জানান ডা. মনজুর মোরশেদ।

তিনি বলেন, চিকিৎসার পাশাপাশি মেয়রের সার্বিক অবস্থা পর্যবেক্ষণের জন্য তাকে আরও কয়েকদিন হাসপাতালে রাখা হবে। এখন তার বুকে শ্বাসকষ্ট, তলপেটে ব্যাথা বা প্রস্রাবের সমস্যা নেই। তিনি হেঁটেই বাথরুমে যেতে পারছেন এবং নরম খাবার খাচ্ছেন।

চিকিৎসা এবং প্রশাসনিক সুবিধার জন্য মেয়র মহিউদ্দিন চৌধুরীকে করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) একটি আলাদা অংশে সাধারণ রোগীদের থেকে আলাদা করে রাখা হয়েছে বলে জানান ডা. মোরশেদ।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “মেয়রকে অন্য কোথাও নিয়ে যাওয়ার প্রয়োজন আছে বলে মেডিকেল বোর্ড মনে করছে না। বিভিন্ন শারিরীক জটিলতায় আক্রান্ত মেয়রের সুকিচিৎসা এই মেডিকেল হাসপাতালেই করা সম্ভব।”

এদিকে মেয়র মহিউদ্দিনের স্ত্রী হাসিনা মহিউদ্দিন মঙ্গলবার নফহবংি২৪.পড়স কে জানান, মেয়র যে কয়দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকবেন সে কয়দিন তার সঙ্গে প্রতিদিন দেখা করার জন্য তিনি স্বরাষ্ট্র সচিব আবদুল করিমের কাছে আবেদন করেছেন।