২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরগুলোকে চার নম্বর সর্তক সংকেত

পূর্ব মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘনীভূত হয়ে সোমবার সকালে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2007, 12:22 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। দমকা বা ঝড়ো হাওয়া আকারে এটি ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, কক্সবাজার, মংলা সমুদ্র বন্দরকে চার নম্বর স্থানীয় হুশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে।

আবহাওয়া অধিদপ্তরের দায়ত্বরত পূর্বাভাস কর্মকর্তা রুবাইয়াত কবির জানান, রোববার দুপুর ৩টায় সৃষ্ট নিম্নচাপটি ছিল পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায়। নিম্নচাপটি সামান্য উত্তর-পূর্বদিকে সরে গিয়ে সোমবার সকাল ৬ টার দিকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সকালবেলায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৪৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল।

নিম্নচাপটি আরও জোরদার হয়ে উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগিয়ে যেতে পারে বলে জানান তিনি।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া সাগর উত্তাল থাকবে।

উত্তর বঙ্গোপসাগরের সব মাছ ধরা ট্রলার ও নৌকাকে নিরাপদ আশ্রয়ে যেতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।