২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ৭৬ লাখ টাকাসহ দুই হুণ্ডি ব্যবসায়ী আটক

রাজধানীর ধানমন্ডি থেকে ৭৬ লাখ ২ হাজার ৬৫০ টাকাসহ দুই হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2007, 07:16 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

র‌্যাবণ্ড-৩ এর সহকারি পুলিশ সুপার সিরাজ আমিন জানান, র‌্যাবর একটি বিশেষ দল শনিবার সন্ধ্যায় ধানমণ্ডি থানা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে মোস্তফা কামাল নামের এক ব্যক্তিকে আটক করে। এ সময় ওই বাসা থেকে ৪ লাখ ৫০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

ওই রাতে মোস্তফা কামাল জিজ্ঞাসাবাদে জানায়, সে ও তার ব্যবসার অংশীদার হাজী মো. মিজানুর রহমান মিঠু হুন্ডির ব্যবসা করে। মোস্তফা কামালের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার মিজানুর রহমানকে তার ধানমণ্ডির বাসা থেকে ১০ লাখ ৬৬ হাজার ৩০০ টাকাসহ আটক করা হয়।

এরপর বায়তুল মোকাররমে এদের ব্যবসা প্রতিষ্ঠান ‘আলভী জুয়েলার্স’ থেকে আরো ৬০ লাখ ৮৫ হাজার ৮৫০ টাকা এবং হুন্ডির চিরকুট ও হুন্ডির কাজে ব্যবহৃত ফ্যাক্স মেশিন উদ্ধার করা হয়।

রোববার সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ব্যাপারে কোনো মামালা হয়নি।