২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে জোড়া খুনের ঘটনায় আটক ৩

ঝিনাইদহ শহরের পাগলা কানাই মোড়ে মঙ্গলবার রাতে জোড়া খুনের ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2007, 04:43 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

এরা হলেন পাগলা কানাই এলাকার শ্রমজীবী মুক্তি আন্দোলনের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, মামুনশিয়া গ্রামের মশিউর রহমান ও মান্দারতলা গ্রামের আবদুল আলীম।

ঝিনাইদহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইকবাল আলী জানান, নিহত আবদুল ওহাব ওরফে সাকিমের স্ত্রী জাহানারা বেগম বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় বুধবার দুপুরে একটি মামলা দায়ের করেছেন। তবে মামলার এজাহারে কারও নাম বলা হয়নি।

তিনি জানান, মামলার পরিপ্রেক্ষিতে তিনজনকে আটক করা হয়েছে। এদের জিজ্ঞাসাবাদ করে দেখা হচ্ছে।

নিহত সাকিম আগে চরমপন্থী সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির (এমএল) সদস্য ছিলেন। অপরজন আতিয়ার রহমান রাজমিস্ত্রীর কাজ করতেন।