২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ফিলিস্তিনী ছাত্র আহত

বরিশাল মেডিকেল কলেজের এক ফিলিস্তিনী ছাত্র সোমবার রাতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2007, 12:39 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

আহত ওই ছাত্রের নাম জালাল আহমেদ। তিনি কলেজের প্রথম বর্ষের ছাত্র।

কলেজের অধ্যক্ষ ডা. আজিজ রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর-কে জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর বান্দ সড়ক দিয়ে জালাল ও একই বর্ষের ছাত্র বাহানাইন রিকশায় করে ক্যাম্পাসে ফিরছিলেন। তারা কলেজের মসজিদ গেটের সামনে পৌঁছামাত্র একটি মোটর সাইকেলে করে দুই যুবক এসে রিকশাটির গতিরোধ করে। তারা কিছু বুঝে ওঠার আগেই ওই যুবকদের মধ্যে একজন জালালের পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম জানান, ক্লাশে কারও সঙ্গে বিরোধের জের ধরে সহপাঠীদের কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। কারণ তাদের কাছে টাকাসহ মূল্যবান জিনিসপত্র থাকার পরও সন্ত্রাসীরা কিছুই নেয়নি।

তবে আহত জালাল আহমেদ ওই দুই যুবককে চেনেন না বলে জানিয়েছেন।