২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজির অভিযোগে চাঁদপুরে সাংবাদিক গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে চাঁদপুরের সাংবাদিক মো. রোকনুজ্জামান রোকনকে বুধবার আটক করেছে যৌথবাহিনী।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2007, 05:02 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

তিনি একাধারে বেসরকারি টেলিভিশন এনটিভি ও দৈনিক আমার দেশ এর প্রতিনিধি এবং স্থানীয় দৈনিক চাঁদপুর জমিনের প্রকাশক ও সম্পাদক।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন শ্যাম জানান, বুধবার সকাল ১০ টায় একটি ইটের ভাটায় চাঁদাবাজি করার সময় রোকনকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে দেখা হচ্ছে।

এর আগে ২০০২ সালের ২০ অক্টোবর অপারেশন ক্লিনহার্ট চলার সময় রোকনুজ্জামান রোকন একই অপরাধে আটক হয়েছিল। এ সময় দীর্ঘদিন তিনি হাজতে ছিলেন।