২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক যুগ্মসচিব ও দুই উপসচিবকে বদলি

ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের (ডেসা) সদস্য হিসেবে কর্মরত যুগ্ম-সচিব মঞ্জুর হোসেনকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক (ডিজি) পদে বদলি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2007, 10:55 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

এছাড়া জাতীয় জাদুঘরের সচিব হিসেবে কর্মরত উপ-সচিব নূর হোসেন তালুকদারকে ট্যারিফ কমিশনের যুগ্ম-প্রধান এবং সংস্থাপন মন্ত্রণালয়ের উপ-সচিব বজলুর রহমানকে জাতীয় জাদুঘরের সচিব হিসেবে বদলি করা হয়েছে।

সংস্থাপন মন্ত্রণালয় সোমবার এ বদলির আদেশ জারি করে।