২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ডুবে যাওয়া কোস্টার উদ্ধারে একমাস সময় বেঁধে দিয়েছে কর্তৃপক্ষ

কর্ণফুলীর মোহনায় ডুবে যাওয়া সিমেন্ট ক্লিংকারবাহী কোস্টার এমভি নাজিমউদ্দিন উদ্ধারে সোমবার পর্যন্ত তেমন কোনো অগ্রগতি হয়নি। কোস্টারটি উদ্ধারে মালিকপক্ষকে এক মাসের সময়সীমা বেঁধে দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2007, 09:43 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

শনিবার ভোরে এমভি-টিটুর সঙ্গে সংঘর্ষে আটশ’ টন ক্লিংকারবাহী এমভি নাজিমউদ্দিন বন্দর মোহনায় ডুবে যায়।

সোমবার সকাল থেকে বেসরকারি দুটি প্রতিষ্ঠান কোস্টারটি উদ্ধারের প্রাথমিক কাজ শুরু করে। তবে এক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি হয়নি। প্রবল স্রোতের কারণে ডুবুরীরা সঠিকভাবে কাজও করতে পারছেন না।

বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমদ জানিয়েছেন, উদ্ধারকারী প্রতিষ্ঠান দুটির অনুরোধে কোস্টারটি উদ্ধারে এক মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

এমভি নাজিমউদ্দিনের মালিক আমির হোসেন জানিয়েছেন, তারা ৫০ লাখ টাকা চুক্তিতে দুটি উদ্ধারকারী প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছেন।

৯১ সালের ২৯ এপ্রিলের ভয়াবহ ঘুর্ণিঝড়ে বন্দরের নিজস্ব ক্রেন ‘শক্তিমান’ ডুবে যাওয়ার পর কর্তৃপক্ষ এ পর্যন্ত নতুন কোনো ক্রেন সংগ্রহ করেনি। যার কারণে বন্দরের মোহনায় কিংবা বহিঃনোঙ্গরে কোনো নৌযান ডুবে গেলে বন্দর কর্তৃপক্ষকে বাধ্য হয়ে বেসরকারি উদ্ধারকারী প্রতিষ্ঠানের উপর পুরোপুরি নির্ভরশীল থাকতে হচ্ছে।