২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্ছেদ হওয়া বস্তিবাসীদের পুর্নবাসন করা হবে: মইনুল

উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেছেন, যেসব বস্তিবাসীকে উচ্ছেদ করা হয়েছে যত দ্রুত সম্ভব তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2007, 10:03 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

রোববার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে বস্তিবাসীদের পুর্নবাসন বিষয়ক এক সভায় উপদেষ্টা একথা বলেন। সরকারি তথ্য বিবরণীতে রোববার একথা জানানো হয়।

উপদেষ্টা বলেন, বস্তিবাসীদের পুর্নবাসন করার জন্য সরকার জমি দিতে প্রস্তুত। এজন্য কি পরিমান ভূমি ও অর্থের প্রয়োজন তা নির্ধারণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুনর্বাসন কমিটির সদস্যদের নির্দেশ দেন তিনি।

গৃহায়ণ ও গণপূর্ত সচিব এএসএম রশিদুল হাই, এডিবির স্থানীয় প্রতিনিধি ফিরোজ আহমেদ, ইউএনডিপির স্থানীয় প্রতিনিধি কারেন টি দুন, ডিএফআইডির প্রতিনিধি মাইকেল স্কট, ডব্লিউএসপির প্রতিনিধি গ্লেন পিয়ার্স-ওরোজ ও পুর্নবাসন কমিটির সদস্য আবদুল কাইয়ূম বৈঠকে উপস্থিত ছিলেন।