২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গ্রেপ্তার

জেলার আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমানকে বুধবার রাতে পুলিশ গ্রেপ্তার করেছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2007, 03:38 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আমিন জানান, আতিয়ার রহমানের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় একটি অস্ত্র মামলা আছে। তবে বুধবার তাকে জরুরি ক্ষমতা আইনে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাকে চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে রাখা হয়েছে।

বৃহস্পতিবার আতিয়ার রহমানকে আদালতে পাঠানো হবে।