২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ব্যবসায়ী পরিমল সিংহের আত্মসমর্পণ

বগুড়ার আলোচিত ব্যবসায়ী পরিমল সিংহ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেছেন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2007, 06:27 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

বগুড়ার হোটেল নাজ গার্ডেনের মালিক শোকরানার গুদাম থেকে ৫২ হাজার ২৮ বস্তা মশুর ডাল উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামী পরিমল সিংহ।

এই মামলায় গত ১৫ই মার্চ শোকরানা, পরিমল সিংহ, বগুড়া সিটি ব্যাংক শাখার ব্যবস্থাপক কাজী কামাল উদ্দিন আহম্মেদ ও ব্যাংক কর্মকর্তা মাহবুবুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করা হয়েছে।

মালামাল আটকের পর পরিমল সিংহ পালিয়ে ভারত চলে যান। সেখান থেকে ফিরে মঙ্গলবার আদালতে তিনি আত্মসমর্পণ করেন।

পরিমল সিংহের আইনজীবী রেজাউল করিম মন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে পরিমল সিংহ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবদেন করেন। কিন্তু আদালত তা নাকচ করে দিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।