২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগুনে এক কিশোরের মৃত্যু

নগরীর শেরশাহ কলোনিতে সোমবার রাতে আগুন লেগে ১০/১২ বছরের এক কিশোর মারা গেছে। আগুনে ১০টি দোকান, ব্রাক পরিচালিত দুটি স্কুল এবং তিনটি বসত ঘর পুড়ে যায়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2007, 12:50 AM

Updated : 26 Apr 2022, 02:11 PM

দমকল সূত্র জানায়, রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগে। দমকল বাহিনী রাত ১১ টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।

দমকল বাহিনী ধারণা করছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। শেরশাহ কলোনির এই অংশটিতে গার্মেন্টস শ্রমিকদের বসবাস। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।