২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি তেলের দাম আরেক দফা বাড়লো

জ্বালানি তেলের দাম আরেক দফা বাড়িয়েছে সরকার। সোমবার থেকে তেলের নতুন দাম কার্যকর করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2007, 12:27 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি সাত টাকা বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে। এ ছাড়া অকটেন ও পেট্রোলের দাম প্রতি লিটারে বাড়ানো হয়েছে নয় টাকা। এ হিসাবে অকটেন ও পেট্রোলের লিটার প্রতি খুচরা বিক্রয় মূল্য হবে যথাক্রমে ৬৭ ও ৬৫ টাকা।

রোববার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করা হয়।

এ সংক্রান্ত এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি, পাচার রোধ ও দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে সরকার তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

এতে আরও বলা হয়, সরকার আশা করে তেলের দাম বাড়ানোর বিষয়টি জনগণ ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে গ্রহণ করবে এবং পরিবহন মালিকরা এ ব্যাপারে আন্তরিকতার পরিচয় দেবেন।