চুয়াডাঙ্গা কারাগারে নিরাপত্তা জোরদার
জেএমবির শীর্ষ নেতাদের ফাঁসির পর চুয়াডাঙ্গা জেলা কারাগারে শুক্রবার সকাল থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সেনাবাহিনী, র্যাব, বিডিআর এবং পুলিশ সদস্যদের কড়া নজরদারিতে রয়েছে পুরো কারাগার।
কারা সূত্র জানায়, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম শীর্ষ চরমপন্থী নেতা ফিরোজ, লাল্টুসহ বিভিন্ন চরমপন্থী সন্ত্রাসী সংগঠনের নেতারা এই কারাগারে অবস্থান করায় কারাগারটিতে বাড়তি সতর্কতার প্রয়োজন দেখা দিয়েছে।
কারা তত্ত্বাবধায়ক আক্কাস আলী আকন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সত্যতা স্বীকার করে জানান, যৌথবাহিনীর স্থানীয় কর্মকর্তারা অতিরিক্ত নিরাপত্তার বিষয়টি তদারকি করছেন। কারাগারে স্বাভাবিকের চেয়ে বেশি পুলিশ সদস্য ও র্যাব মোতায়েন করা হয়েছে। এছাড়া সেনাবাহিনীর গাড়ি কারাপ্রাচীরের বাইরে টহল দিচ্ছে।
তিনি নফহবংি২৪.পড়স কে বলেন “নিরাপত্তার এই বাড়তি সর্তক ব্যবস্থাকে ‘রেড এলার্ট’ বলা যেতে পারে।”
