কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহার
অনিয়ম ও দুর্নীতির বিভিন্ন অভিযোগে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর মোর্শেদকে তাৎক্ষণিকভাবে কর্মস্থল ত্যাগ করতে বলা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় বুধবার তাকে প্রত্যাহারের নির্দেশ দেয়।
স্থানীয় সূত্র জানায়, প্রায় এক মাস আগে কুতুবদিয়ার অ্যাডভোকেট সেলিম উল¬াহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর মোর্শেদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে সংস্থাপন মন্ত্রণালয়সহ সরকারের সংশি¬ষ্ট দপ্তরে আবেদন করেন।
তার আবেদনের প্রেক্ষিতে গত ১৫ মার্চ সংস্থাপন মন্ত্রণালয় ইউএনও মনজুর মোর্শেদকে বদলি করে। কিন্তু তিনি এই আদেশ না মেনে কুতুবদিয়াতেই ছিলেন। এরপর বুধবার তাকে তাৎক্ষণিকভাবে চলে যেতে বলা হয়।
কুতুবদিয়া উপজেলা পরিষদ সূত্র জানায়, জেলার পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জাকারিয়া হককে অতিরিক্ত দায়িত্ব হিসেবে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকারিয়া হক এ খবরের সত্যতা স্বীকার করে বলেন, কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ‘স্ট্যান্ড রিলিজ’ হওয়ায় তিনি গত বুধবার থেকে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন।
