২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রৌমারী সীমান্তে কৃষক অপহরণ

কুড়িগ্রামের রৌমারী নওদাপাড়া সীমান্ত এলাকা থেকে শাহিনুর ইসলাম (২৭) নামের এক বাংলাদেশী কৃষককে অপহরণ করে নিয়ে গেছে বিএসএফ সদস্যরা। বিডিআর এ ঘটনার প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে অপহৃতকে ফেরত দেওয়ার দাবি জানিয়েছে। এ নিয়ে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2007, 06:23 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

এদিকে রাজিবপুর বালিয়ামারী সীমান্তে বিডিআর ও বিএসএফের মধ্যে উত্তেজনা নিরসনে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বুধবার পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রৌমারী বাংলাবাজার বিওপির কোম্পানি কমান্ডার ইসা হক নফহবংি২৪.পড়স  কে জানান, বুধবার সকাল ৭টার দিকে ভারতের শাহপাড়া বিএসএফ ক্যাম্পের জওয়ানরা ১০৬৪ সীমান্ত পিলারের পাশ দিয়ে বাংলাদেশে ঢুকে অস্ত্রের মুখে শাহীনুরকে অপহরণ করে নিয়ে যায়। এসময় শাহিনুর জমিতে সার দিচ্ছিলেন।

তিনি জানান, এ ঘটনায় বিএসএফের কাছে প্রতিবাদ পত্র পাঠানো হয়েছে। তবে বিএসএফ কোনো সাড়া দেয়নি।

এদিকে বালিয়ামারী বিওপির কোম্পানি কমান্ডার সাধন বাবু জানান, রাজিবপুর বালিয়ামারী সীমান্তে গত এক মাস ধরে চলমান উত্তেজনা নিরসনে দুপক্ষে বুধবার পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগামী সাতদিনের মধ্যে যৌথ জরিপ দলের মাধ্যমে বিষয়টির সমাধানে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি জানান, নো--ম্যান্স ল্যান্ডে সীমান্ত পিলার ১০৭২--১০৭৪ পর্যন্ত বিএসএফ রাস্তা নির্মাণের চেষ্টা চালিয়ে আসছে এবং মিয়াপাড়া ও বাউলাপাড়া এলাকায় ৬/৭ একর জমি নিজেদের বলে দাবি করছে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে উত্তেজনা শুরু হয়।