২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিউদ্দিনকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া স্থগিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার ফাঁসির আসামি একেএম মহিউদ্দিন আহমেদকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2007, 06:46 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

বুধবার দুপুর ১২ টায় থাই এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর কথা ছিল। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে গ্রহণ করার জন্য জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে নিরাপত্তাসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছিল।

স্বরাষ্ট্র সচিব আব্দুল করিম বুধবার বিকেলে নফহবংি২৪.পড়স কে বলেন, “মহিউদ্দিনকে গ্রহণ করার জন্য আমরা প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছিলাম। কিন্তু তাকে পাঠানোর প্রক্রিয়া অপাতত কয়েকদিন স্থগিত রাখা হয়েছে বলে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাস থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে ।”     

মহিউদ্দিনকে যুক্তরাষ্ট্র সরকারের হেফাজত থেকে গ্রহণের জন্য বুধবার সকাল থেকেই পুরো বিমান বন্দর এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। বিমান বন্দর এলাকায় পুলিশ, আমর্ড পুলিশ ও বিমান বাহিনীর কয়েকশ’ সদস্য মোতায়েন করা হয়। এছাড়া মহিউদ্দিনকে গ্রহণের পর বিমান বন্দর থেকে কারাগারে পাঠানোর জন্য যাত্রী বর্হিগমন পথের সামনে সকাল ১০ টা থেকে শতাধিক পুলিশ সদস্য এবং একটি প্রিজন ভ্যান তৈরি রাখা হয়। ঢাকা মহানগর পুলিশের উত্তরা জোনের উপ-পুলিশ কমিশনার তানভীর হায়দারসহ উর্দ্ধতন পুলিশ কর্মকর্তারা সকাল থেকে দুপুর পর্যন্ত বিমান বন্দরে অবস্থান করেন।

কিন্তু দুপুর ১২ টা দুই মিনিটে থাইএয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটটি ঢাকায় পৌঁছালে দেখা যায় বিমানটির যাত্রী তালিকায় একেএম মহিউদ্দিনের নাম নেই। পরে দুপুর দুইটায় বিমান বন্দর থেকে অতিরিক্ত নিরাপত্তা এবং মহিউদ্দিনকে বহনের জন্য প্রিজন ভ্যানটি সরিয়ে নেওয়া হয়।

বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন নফহবংি২৪.পড়স কে জানান, মহিউদ্দিনকে অপাতত পাঠানো হচ্ছে না নিশ্চিত হওয়ার পর উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে মোতায়েনকৃত পুলিশ সদস্যদের প্রত্যাহার করা হয়।

জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা আব্দুল আওয়াল নফহবংি২৪.পড়স কে জানান, মহিউদ্দিনকে গ্রহণের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু তাকে কি কারণে পাঠানো হয়নি তা আমাদের জানা নেই।    

এর আগে ১৫ মার্চ বার্তা সংস্থা রয়টার্স জানায়, বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মহিউদ্দিন যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হয়েছেন। যুক্তরাষ্ট্রের অভিবাসন বিভাগ ৬০ বছর বয়সী মহিউদ্দিনকে তার লস এঞ্জেলসের বাসা থেকে গ্রেপ্তার করে। পরে তাকে লস অ্যাঞ্জেলেসের মান পেডরো শহরের টার্মিনাল আইলান্ড ডিটেনশন সেন্টারে রাখা হয়। সেখান থেকে সোমবার রাতে তাকে বাংলাদেশমুখী ফ্লাইটটে ফেরত পাঠানোর কথা ছিল।

১৯৯৬ সালে পর্যটক হিসেবে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর তিনি স্থায়ীভাবে সেখানে বসবাসের আবেদন করেছিলেন। কিন্তু গত মাসে সান ফ্রান্সিসকোর আদালত তার আবেদন নাকচ করে দেয়।

১৯৯৮ সালে বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ে আদালত সাবেক সেনা কর্মকর্তা এ কে এম মহিউদ্দিনসহ ১৫ জনকে মৃত্যুদণ্ড দেয়। উচ্চ আদালত এদের মধ্যে তিনজনকে বেকসুর খালাস দিয়ে ১২ জনের রায় বহাল রাখে।