২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় জেএমবি সদস্য গ্রেপ্তার

বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর সদস্য রানা ইসলামকে(৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2007, 08:22 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

নওগাঁর রানীনগর উপজেলার আবাদ পুকুর হাটে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সোমবার সকালে রানাকে গ্রেপ্তার করে। তিনি রানীনগর উপজেলার কয়াকঞ্চি গ্রামের রিয়াজ উদ্দীনের ছেলে।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী জানান, ২০০৪ সালে বাংলা ভাইয়ের দুই মাসব্যাপী সর্বহারা নিধন, লুটপাট, নির্যাতন ও সন্ত্রাসী তৎপরতায় রানা সক্রিয় অংশ নিয়েছিলেন। তার বিরুদ্ধে রানীনগর থানায় কথিত সর্বহারা খেজুর এবং সুশান্তকে হত্যা করে লাশ গুম করার অভিযোগে পৃথক দুটি হত্যা মামলা রয়েছে।