২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় কালবৈশাখী ঝড়ে নিহত ৯

ভোলার লালমোহন উপজেলায় বৃহস্পতিবার রাতে কালবৈশাখী ঝড়ে উপড়ে পড়া গাছপালা ও ঘরবাড়ি চাপা পড়ে অন্তত নয়জনের মৃত্যূ হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2007, 01:53 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

তবে সরকারি হিসেবে নিহতের সংখ্যা সাত।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আহসান নফহবংি২৪.পড়স --কে জানিয়েছেন, ঝড়ে নিহতরা হচ্ছেন, ধলি গৌরনগর ইউনিয়নের চর মোল্লাদী গ্রামের শাহে আলমের স্ত্রী রানু বিবি (৩৫) ও তার তিন বছরের শিশুকন্যা তানিয়া, মাকসুদুর রহমানের স্ত্রী খোদেজা বেগম (৩০), মফিজুল ইসলামের স্ত্রী সালেকা বেগম (৪৫), প্যায়ারমোহন গ্রামের হেজুরমা বিবি (৫৫) ও   আব্দুল মালেকের ছেলে মনসুর (১৪) রামগঞ্জ ইউনিয়নের আজাহার রোডের মুন্সিবাড়ির মফিজ মুন্সির এক বছর বয়সী ছেলে সুমন।

এদিকে স্থানীয় সাংবাদিকরা কালবৈশাখী ঝড়ের কারণে আরও দুজনের মৃত্যূর খবর জানিয়েছেন। তারা হচ্ছেন, ধলি গৌরনগর ইউনিয়নের চর মোল্লাদী গ্রামের মজিবুল হক মিস্ত্রির তিন বছরের এক শিশু এবং কালমা ইউনিয়নের নাজির আহম্মেদ (১৭) নামের এক যুবক।

তবে ওই দুজনের মৃত্যূর খবর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশ্চিত করেননি।

তিনি জানান, বৃহস্পতিবার রাত ৮ টার পরে ঝড় শুরু হয়ে তা রাত ১০ টা পর্যন্ত চলে।