সন্ত্রাসীদের হাতে সাবেক সেনাসদস্য নিহত
বরিশালের মুলাদীতে শুক্রবার ভোরে সন্ত্রাসীদের হাতে সাবেক সেনাসদস্য নিহত হয়েছেন। নিহত সেনাসদস্যের নাম জানে আলম নান্নু রাজা (৩৮)। বাড়ি মুলাদী উপজেলার চরকালেখা গ্রামে। তিনি জাতিসংঘের অধীনে আইভরিকোস্টে শান্তিরক্ষা মিশনে অংশ নেন এবং ২০০৬ সালে অবসরগ্রহণ করেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান নফহবংি২৪.পড়স কে জানান, ঢাকা সেনানিবাস থেকে রেশন নিয়ে নৌপথে নান্নু ভোরে মীর্দ্দারহাট লঞ্চঘাটে পৌঁছান। সেখান থেকে স্থানীয় কাওসার হোসেনের (২৫) ভ্যানে করে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে জখম করে।
এসময় সন্ত্রাসীরা ভ্যান চালক কাওসারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাস্তার পার্শ্বে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে নেওয়ারপথে নান্নুর মৃত্যু ঘটে।
ওসি মাহবুবুর রহমান আরও জানান, সেনাসদস্যের সঙ্গে থাকা মালামাল বা টাকা সন্ত্রাসীরা নেয়নি।
ওসি ধারণা করছেন সন্ত্রাসীরা পুর্বশত্র“তার জের ধরে তাকে কুপিয়ে হত্যা করেছে। তবে ভ্যান চালক কাওসারের জ্ঞান না ফেরায় পুলিশ এ ব্যাপারে স্পষ্ট করে কিছু বলতে পারছে না।
নিহত সাবেক সেনাসদস্যের লাশ এখনও মুলাদী থানায় রয়েছে।
