২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম আলো প্রকাশক, সম্পাদকের বিরুদ্ধে সমন জারি

প্রথম আলোর প্রকাশক, সম্পাদক ও প্রতিবেদকের বিরুদ্ধে বৃহস্পতিবার সমন জারি করেছেন রাজশাহীর মুখ্য মহানগর হাকিম আফজাল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাজশাহী পতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2007, 05:21 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

৩০ জানুয়ারি প্রথম আলো’য় প্রকাশিত জঙ্গি মদতদাতা সংক্রান্ত প্রতিবেদনের পর মেয়র মিজানুর রহমান মিনুর ৩১ জানুয়ারি দায়ের করা মানহানি মামলার প্রেক্ষিতে সমন জারি করেন আদালত।

আগামী ১৯ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন প্রথম আলো’র প্রকাশক মাহফুজ আনাম, সম্পাদক মতিউর রহমান ও প্রতিবেদক কামরুল হাসানকে আদালতে হাজির থাকতে হবে।

মিজানুর রহমান মিনু নফহবংি২৪.পড়স কে জানান, “তদন্তে প্রমাণিত হয়েছে আমি কখনও জঙ্গি মদতদাতা ছিলাম না। ওই সংবাদ প্রকাশ করে আমাকে দেশে ও বিদেশে হেয় করা হয়েছে।”