কক্সবাজারে বিএনপির যুগ্ম সম্পাদক ও ছাত্রলীগ সদস্য গ্রেপ্তার
কক্সবাজার জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কক্সবাজার সমবায় ব্যাংকের চেয়ারম্যান আবু সিদ্দিক ওসমানী এবং ছাত্রলীগ জেলা কমিটি সদস্য আবুল মনসুর লুদুকে মঙ্গলবার যৌথবাহিনী গ্রেপ্তার করেছে।
সন্ধ্যা ৬টায় কক্সবাজার শহরের রুমালিয়ার ছড়া এলাকা থেকে ওসমানীকে এবং দুপুর সাড়ে ১২টার দিকে আবুল মনসুর লুদুকে গ্রেপ্তার করা হয়।
যৌথবাহিনী সূত্র জানিয়েছে, আবু সিদ্দিক ওসমানীর বিরুদ্ধে টেন্ডারবাজিসহ নানা দুর্নীতির অভিযোগ রয়েছে।
অপরদিকে সদর থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই থোয়াই বলেন, লুদু তালিকাভুক্ত সস্ত্রাসী। তার বিরুদ্ধে কক্সবাজার থানায় একাধিক সন্ত্রাসী ও চাঁদাবাজির মামলা রয়েছে।
এই দু’জনকে সেনা ক্যাম্পে রাখা হয়েছে। রাতেই তাদের কক্সবাজার থানায় সোপর্দ করার কথা আছে।
