২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের গাড়িতেই লুটকালে এক ডাকাত নিহত

ফেনীর দাগনভূঁঞায় বৃহস্পতিবার গভীর রাতে পুলিশের গাড়িতেই ডাকাতির চেষ্টা হয়। এ সময় পুলিশের গুলিতে এক ডাকাত নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2007, 12:05 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

পুলিশ জানায়, মুখোশ পরা ২০/২৫ জন ডাকাত বৃহস্পতিবার গভীর রাতে দাগনভূঁঞা উপজেলার তুলাতলী এলাকার টহল পুলিশের গাড়ির সামনে ব্যারিক্যাড দেয়। এদের মধ্যে কয়েকজন গাড়িতে ঢুকে পুলিশ সদস্যের মোবাইল ফোনসেট ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তি শুরু হলে গাড়ির বাইরে অবস্থানরত ডাকাতরা পুলিশের ওপর হামলা চালালে পুলিশও গুলি চালায়। এতে অজ্ঞাতনামা এক ডাকাত (২২) নিহত হয়। বাকিরা পালিয়ে যায়।

দাগনভূঁঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নেপাল চন্দ্রনাথ জানান, পলাতক ডাকাতদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।