তানিয়ার দুই খুনি গ্রেপ্তার
চাঞ্চল্যকর তানিয়া হত্যাকাণ্ডের দুই খুনি মিজানুর রহমান মিজান (৩৫) এবং শাহিন আলমকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব--২ এর ক্যাপ্টেন ফয়েজ--উল বারী রাজন নফহবংি২৪.পড়স কে জানান, র্যাব সদস্যরা মঙ্গলবার রাতে খিলগাঁও থানা এলাকার তালতলা মার্কেট থেকে প্রথমে মূল খুনি মিজানকে আটক করে। পরে মিজানের মোবাইল ফোনের মাধ্যমে কৌশলে শাহিনের সঙ্গে যোগাযোগ করে বুধবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর উপজেলার আসাদনগর গ্রাম থেকে শাহীনকে আটক করা হয়।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জিজ্ঞাসাবাদে তারা জানায়, তানিয়ার স্বামী জাহিদ হোসেন জুয়েল তার খালাতো বোন ফাহিমাকে বিয়ে করার জন্য তানিয়াকে হত্যার সিদ্ধান্ত নেয়। মিজান ও গাড়ি চালক শাহীনের সঙ্গে পরামর্শ করে জাহিদ ২৭ জানুয়ারি নিজস্ব গাড়িতে তানিয়া ও সন্তানকে নিয়ে কুয়াকাটা সমুদ্র সৈকতে বেড়াতে যায়। ৩০ জানুয়ারি ফেরার পথে রাত ১১টার দিকে কলাপাড়ার রাজপাড়ায় শাহীন গাড়ি থামিয়ে দেয়। সেখানে অপেক্ষমাণ মিজান ও চালক শাহীন ধারালো চাকু নিয়ে তানিয়ার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে হত্যা করে।
জুয়েল তার সন্তানকে কোলে নিয়ে এসময় পাশে দাঁড়িয়ে থাকে এবং মৃত্যু নিশ্চিত হওয়ার পর তানিয়ার লাশ পাশের খাদে ফেলে দিতে বলে।
তানিয়াকে ছিনতাইকারীরা হত্যা করেছে উল্লেখ করে আসামিরা কলাপাড়া থানায় একটি মামলা দায়েরের চেষ্টা করে। কিন্তু পুলিশ ঘটনা আঁচ করে জুয়েলকে গ্রেপ্তার করে। পরে জুয়েল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
