কুমিল্লায় বাসে ডাকাতির সময় ৫ জন আটক
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ঢাকা--চট্টগ্রাম মহাসড়কে শুক্রবার রাতে একটি ভলবো বাসে ডাকাতি করার সময় পুলিশ ও জনতা পাঁচ ডাকাতকে আটক করেছে। এক পর্যায়ে তাদের গণপিটুনি দেওয়া হয়।
পুলিশ জানায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী সিল্ক লাইন পরিবহনের একটি বাস রাত ১০টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দয়াপুর এলাকায় পৌঁছলে যাত্রীবেশী ৬/৭ জন ডাকাত চালক জাহাঙ্গীর আলমকে ছুরিকাঘাত করে বাসের নিয়ন্ত্রণ নেয়। ডাকাত দল এরপর অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে মালামাল ও টাকা পয়সা লুটপাট করতে থাকে।
এক পর্যায়ে যাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন মহাসড়কে ছুটে এসে রাস্তায় ব্যারিকেড দেয়। এ সময় ডাকাতরা বাস থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মহসড়কে টহলরত পুলিশ ও জনতা ধাওয়া করে পাঁচ ডাকাতকে ধরে ফেলে।
এরা হলো দেবিদ্বারের এলাহাবাদ গ্রামের সঞ্জিত চন্দ্র দাস (৪০), ফুলতলী গ্রামের আলী আশ্রাফ (২৭), কুমিল্লা সদর উপজেলার মথরাপুর গ্রামের মফিজ (৩৫), চৌদ্দগ্রামের দাতামা গ্রামের খোরশেদ আলম (৪০) এবং লক্ষ্মীপুর জেলার শহর কসবা গ্রামের আবু জাহের (৩০)। গণপিটুনিতে আহত হওয়ায় তাদের কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল হক নফহবংি২৪.পড়স কে বলেন, “গ্রেপ্তার হওয়া ডাকাতদের যত দ্রুত সম্ভব আদালতে পাঠানো হবে।’’
