২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে ১৯ জুয়াড়ি গ্রেপ্তার

বান্দরবান বাজারে শনিবার রাতে বিএনপি ও যুবলীগ নেতা--কর্মীসহ ১৯ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2007, 05:48 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

পুলিশ জানায়, সদর থানার পুলিশ বাজারের ৩নং গলিতে জেলা হোটেল রেস্টুরেন্ট অ্যান্ড সুইটমিট ও বেকারি শ্রমিক ইউনিয়ন অফিসে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন-- বিএনপি নেতা কাশেম মোল্লা, যুবলীগ নেতা এরশাদ, সোলেমান, বদিউল আলম, শামসু সওদাগর, হাসেম, আজিজ, রবি,  বাহাদুর, আঃ হামিদ, ওসমান, অজিজুর রহমান, বাদশা, মোঃ শফি, হামিদ মিঞা, জহির, নান্নু, কাজল এবং আবদুস সালাম।

তাদের কাছ থেকে নগদ টাকাসহ জুয়া সামগ্রী আটক করা হয়। ।

রোববার আদালত তাদের জেল হাজতে পাঠিয়েছে।