লক্ষ্মীপুরে আগুনে ৩ সহদোর শিশুর মৃত্যু
লক্ষ্মীপুরে শনিবার দুপুরে অগ্নিদগ্ধ হয়ে তিন সহোদর শিশু মারা গেছে। এরা হচ্ছে মুন্না (১০), মাহিন (৫) ও তানিয়া (২)।
লক্ষ্মীপুর সদর উপজেলার চরভূতা গ্রামে নবী মেম্বারের বাড়িতে শনিবার দুপুর প্রায় ১ টার দিকে এ আগুন লাগে।্ এ সময় তাদের মা হাছিনা বেগম বাড়িতে ছিলেন না। তাদের বাবা তাজব ইসলাম বর্তমানে জেল হাজতে আটক রয়েছে।
অগ্নিকান্ডের প্রকৃত কারণ জানা যায়নি।
শিশুদের লাশ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
