২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে রদবদল

প্রশাসনের তিনজন অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তাকে ভারপ্রাপ্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2007, 08:41 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

এ ছাড়া বিয়ামের মহাপরিচালকসহ দুইজন যুগ্ম-সচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ও দুই যুগ্ম-সচিবকে বদলি করা হয়েছে।

অন্যদিকে ওএসডি থাকা উপসচিব তৌহিদুর রহমান খানকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক নিয়োগ করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় শনিবার এই রদবদলের আদেশ জারি করেছে।

অতিরিক্ত সচিবদের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের আব্দুল মতিন চৌধুরীকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান ড. গোলাম মোস্তফা তালুকদারকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মনিরুল ইসলামকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় ভূমি সংস্কার বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে বদলি করা হয়েছে।

যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তা বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট-এর (বিয়াম) মহাপরিচালক ফসির আহমেদ ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের আবাসন প্রকল্পের প্রকল্প পরিচালক আবুল হোসেনকে সংস্থাপন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়েছে।

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের পরিচালক শাহ মোহাম্মদ আলীকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক ফখরুল ইসলামকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হিসেবে বদলি করা হয়েছে।