২৩ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলি
২৩ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কে বদলি করা হয়েছে। এছাড়া একজন সিনিয়র সহকারী সচিব পর্যায়ের কর্মকর্তাকে ইউএনও হিসেবে পদায়ন করা হয়।
সংস্থাপন মন্ত্রণালয় ১৫ মার্চের তারিখ দিয়ে শনিবার পৃথক পৃথক প্রজ্ঞাপনে এসব আদেশ জারি করে।
বদলি হওয়া ইউএনও-দের মধ্যে মুন্সিগঞ্জের সিরাজদিখানের মোহা. আবু মাসুদকে খুলনার ফুলতলায়, খুলনা ফুলতলার এনামুল হককে মুন্সিগঞ্জের সিরাজদিখানে, ভোলার সিনিয়র সহকারী কমিশনার ফয়েজ আহমেদকে কক্সবাজারের কুতুবদিয়ায়, কক্সবাজার কুতুবদিয়ার ইউএনও মঞ্জুর মোর্শেদকে চাঁপাই নবাবগঞ্জের নাচোলে, নাচোলের মিজানুর রহমানকে মানিকগঞ্জের সাটুরিয়ায়, সাটুরিয়ার কেএম আলী নেওয়াজকে লালমনিরহাট সদরে, লালমনিরহাট সদরের জাহাঙ্গীর আলমকে চাঁদপুর সদরে ও চাঁদপুর সদরের আকতারুজ্জামানকে লালমনিরহাটের হাতিবান্ধায় ইউএনও হিসেবে বদলি করা হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈরের ইউএনও ফয়েজ আহমেদকে ভোলার দৌলতখানে, দৌলতখানের শাহ আলম সরদারকে কালিয়াকৈরে, টাঙ্গাইল সখীপুরের আহমাদুল হককে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে, বিশ্বম্ভরপুরের মোহাম্মদ মুসাকে সখীপুরে, টাঙ্গাইল গোপালপুরের মো. অলিউল্লাহকে খাগড়াছড়ির রামগড়ে, রামগড়ের এবিএম শওকত ইকবাল শাহিনকে গোপালপুরে, টাঙ্গাইল ভূয়াপুরের আব্দুস সাত্তার শেখকে হবিগঞ্জের বাহুবলে ও বাহুবলের মো. মনিরুজ্জামানকে ভূয়াপুরে ইউএনও হিসেবে বদলি করা হয়েছে।
জামালপুরের বকসীগঞ্জের ইউএনও মাহবুবুল আহসানকে মৌলভীবাজারের জুড়িতে, জুড়ির জাকির হোসেনকে বকসীগঞ্জে, শেরপুর সদরের নওয়াব আসলাম হাবিবকে দিনাজপুরের পার্বতীপুরে, পার্বতীপুরের এবিএম শরীফ উদ্দিনকে শেরপুর সদরে, রাজবাড়ীর পাংশার মকবুল হোসেনকে বগুড়ার ধুনটে, ধুনটের কামাল উদ্দিন বিশ্বাসকে পাংশায়, গোপালগঞ্জ সদরের মোস্তফা কামালকে ভোলার চরফ্যাশনে এবং চুয়াডাঙ্গা সদরের ড. আব্দুল মান্নানকে গোপালগঞ্জ সদরে ইউএনও হিসেবে বদলি করা হয়েছে।
