হাজী সেলিমসহ ৩ জনের সম্পদের হিসাব প্রতিনিধির মাধ্যমে নেওয়ার নির্দেশ
আওয়ামী লীগ নেতা আবুল হাসানাত আবদুল্লাহ, হাজী সেলিম ও আখতারুজ্জামান বাবুর সম্পদের হিসাব তাদের প্রতিনিধিদের মাধ্যমে নিতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
রোববার বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি আবদুল আওয়াল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তিনটি পৃথক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়।
একইসঙ্গে আদালত তাদের সম্পদের হিসাব দিতে দুদকের দেওয়া নোটিশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ দর্শানোর জন্যও কমিশনের প্রতি রুল জারি করেছে।
রিট আবেদন তিনটিতে বলা হয়েছে, গত ১৮ ফেব্র“য়ারি আবুল হাসানাত আবদুল্লাহ, হাজী সেলিম ও আখতারুজ্জামান বাবুকে তাদের সম্পদের হিসাব জমা দেওয়ার নোটিশ দেন দুদক সচিব। কিন্তু ওই তারিখে চেয়ারম্যান ও সদস্যহীন অবস্থায় ছিল কমিশন । এ অবস্থায় কমিশন সচিবের দেওয়া নোটিশটি অবৈধ।
রিট তিনটি পরিচালনা করেন সিনিয়র অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, ইউসুফ হোসেন হুমায়ুন ও আবদুল মতিন খসরু।
