২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হারিছ চৌধুরীর গ্রামের বাড়ি থেকে ৬টি হরিণ উদ্ধার

সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর সিলেটের গ্রামের বাড়ি থেকে ছয়টি হরিণ উদ্ধার করেছে পুলিশ ও বন বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2007, 01:22 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

সোমবার রাত আটটার দিকে সিলেটের কানাইঘাট থানা পুলিশ দর্পনগরে হারিছ চৌধুরীর গ্রামের বাড়ি থেকে ওইহরিণগুলো উদ্ধার করে। এই অভিযানের সময় পুলিশ সদস্যদের সঙ্গে স্থানীয় বন বিভাগের কর্মকর্তারাও ছিলেন।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোপাল চক্রবর্তী নফহবংি২৪.পড়স কে  জানান, উদ্ধার করা হরিণগুলো এখন হারিছ চৌধুরীর ভাই আশিক চৌধুরীর জিম্মায় রাখা হয়েছে। পরে বন বিভাগের কর্মকর্তারা হরিণগুলো তাদের জিম্মায় নিয়ে নেবে।