পবিত্র ঈদে মিলাদুন্নবী ১ এপ্রিল
আগামী ১ এপ্রিল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে। মঙ্গলবার বাংলাদেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে বুধবার ১ রবিউল আউয়াল ১৪২৮ হিজরি।
মঙ্গলবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সহসভাপতি ও ধর্মসচিব মুহম্মদ আতাউর রহমান। খবর তথ্য বিবরণীর।
