কচুক্ষেত বাজারে অর্ধশতাধিক দোকান ভস্মিভূত, হৃদরোগে এক ব্যবসায়ীর মৃত্যু
রাজধানীর মিরপুর থানা এলাকার কচুক্ষেত বাজারে বুধবার রাতে ভয়াবহ অগ্নিকান্ডে অর্ধ শতাধিক দোকান পুড়ে গেছে।
ঘটনার সময় দোকানে আগুন লাগার খবর পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তোফায়েল হাজী (৪৯) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি হাজী স্টোর নামে একটি কাপড়ের দোকানের মালিক ছিলেন।
দমকল বাহিনী সূত্র জানায়, কচুক্ষেত রজনীগন্ধা সুপার মার্কেটের রুপা বস্ত্র বিতান নামে একটি কাপড়ের দোকান থেকে রাত সাড়ে ১০ টার দিকে আগুনে সূত্রপাত হয়। খবর পেয়ে দমকল বাহিনী সদর দপ্তরসহ বিভিন্ন ইউনিটের ১৬ টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সেনা বাহিনী, র্যাব ও পুলিশের কয়েকশ’ সদস্য তাদের সহায়তা করেন।
দমকল বাহিনী সদর দপ্তরের উপ--পরিচালক (অপারেশন) শেখ মিজানুর রহমান নফহবংি২৪.পড়স কে জানান, আগুনে কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে দোকান মালিক সমিতির নির্বাহী সদস্য মোহাম্মদ ইউসুফ আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কমপক্ষে অর্ধ কোটি টাকা বলে দাবি করেছেন।
