২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির ৯ নেতার জামিন নামঞ্জুর

জরুরি ক্ষমতা অধ্যাদেশের আওতায় গত মাসে গ্রেপ্তার হওয়া বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১০ নেতার জামিন আবেদন নাকচ করে দিয়েছে আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2007, 09:08 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোঃ মমিন উল্লাহ গ্রেপ্তারকৃতদের জামিন আবেদন নাকচ করে দেন।

এই নেতারা হলেন---সালাহউদ্দিন কাদের চৌধুরী, ব্যারিস্টার নাজমুল হুদা, মীর নাছির উদ্দিন, আমানউল্লাহ আমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, আলী আসগর লবি, মোসাদ্দেক আলী ফালু, মঞ্জুরুল আহসান মুন্সি, নাসের রহমান এবং টিএণ্ডটির সিবিএ নেতা ফিরোজ আহমেদ। 

ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জামিন না মঞ্জুর হওয়ার এদের আইনজীবীরা মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন।