চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত ১
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ভেরেন্ডাবাদ সীমান্তে বৃহস্পতিবার সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছে।
তিনি হলেন ভোলাহাটের চামুসা গ্রামের রকিবুদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (২১)। নিহতের লাশ ভারতের মালদহ জেলার আলীপুর ১৪০ বিএসএফ এর জি কোম্পানির জওয়ানরা নিয়ে গেছে। ভোলাহাটের চান শিকারী বিডিআর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লাশ ফেরত চেয়ে চিঠি পাঠিয়েছে।
নওগাঁর ২৮ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আলী যায়ীদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ১৯৭ মেইন পিলার থেকে ভারতের দেড়শ গজ ভিতরে বিএসএফ এর এই গুলির ঘটনা ঘটে। তিনি জানান, বিএসএফ হত্যার কথা স্বীকার করে লাশ ফেরত দিতে চেয়েছে।
