২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযোগ এবার দুর্নীতি দমন কমিশনের সচিবের বিরুদ্ধেই

দুর্নীতির বিরুদ্ধে সরকার ধর্মযুদ্ধ ঘোষণা করলেও অনিয়মের অভিযোগ ওঠেছে খোদ দুর্নীতি দমন কমিশনের সচিব দেলোয়ার হোসেনের বিরুদ্ধে। নফহবংি২৪.পড়স এর অনুসন্ধানে দেখা গেছে চেয়ারম্যান ও কমিশনারদের অন্ধকারে রেখে পছন্দের ৯০ কর্মকর্তাকে সারা দেশে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান ও মামলা তদন্তের ক্ষমতা দিয়েছেন সচিব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2007, 11:22 AM

Updated : 26 Apr 2022, 02:05 PM

কমিশনের একাধিক কর্মকর্তা অভিযোগ করেছেন, সচিব দেলোয়ার হোসেন কোনো রকম যাচাই--বাছাই ছাড়াই নিজের পছন্দের লোকদের নিয়োগ দিতে নিয়ম ভেঙেছেন। আইন অনুসারে ২৫ ফেব্র“য়ারি চেয়ারম্যান ও দুই সদস্য নিয়োগ নিয়ে কমিশন পুনর্গঠনের পর সচিবের এরকম নিয়োগ দেওয়ার ক্ষমতা নেই।

নফহবংি২৪.পড়স এর হাতে থাকা প্রজ্ঞাপনটিতে দেখা গেছে নিজের অক্ষমতাকে বৈধ করতে সচিব এক্ষেত্রে মিথ্যার আশ্রয় নিয়েছেন। ওই ৯০ কর্মকর্তার নিয়োগ ২২ ফেব্র“য়ারি দেওয়া হয়েছে বলে দাবি করে সচিব ২৮ ফেব্র“য়ারি সন্ধ্যায় বিজি প্রেসে তা ছাপাতে দেন। প্রজ্ঞাপনটিতে নিজের স্বাক্ষরের সময়ও তিনি আরেক ‘ভুল’ করেন। ২২ ফেব্র“য়ারির প্রজ্ঞাপনে তিনি স্বাক্ষর করেন ২০ ফেব্র“য়ারি। 

কমিশনের সদস্য হাবিবুর রহমান নফহবংি২৪.পড়স কে বলেন, “এরকম কোনো নিয়োগের কথা আমার জানা নেই। আগের কমিশন এরকম নিয়োগ দিয়ে থাকলে তা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।” প্রজ্ঞাপনের নিয়োগের তারিখ বলে দেওয়া হলে তিনি বলেন, “এ বিষয়টি জানতে সচিবকেই প্রশ্ন করুন। আমি এ সম্পর্কে কিছু জানি না। আর কমিশনের চেয়ারম্যানও দেশের বাইরে রয়েছেন। তাই তিনি জানেন কিনা আমি বলতে পারবো না।”

কমিশনের সাবেক চেয়ারম্যান বিচারপতি সুলতান হোসেন খান এবং সদস্য মনিরুজ্জামান মিঞা ৭ ফেব্র“য়ারি পদত্যাগ করেন। ১১ ফেব্র“য়ারি অন্য কমিশনার মনিরউদ্দিন আহমেদও তাদের পথ অনুসরণ করেন। ২৪ ফেব্র“য়ারি কমিশনের চেয়ারম্যান পদে হাসান মশহুদ চৌধুরী ও দুই সদস্য হাবিবুর রহমান ও আবুল হাসান মঞ্জুর মান্নানকে নিয়োগ দেওয়া হয়। ২৭ ফেব্র“য়ারি কমিশনের চেয়ারম্যান ব্যক্তিগত সফরে দেশের বাইরে যান।

কমিশনের চেয়ারম্যান বা সদস্যদের না জানিয়ে এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো কেন? নফহবংি২৪.পড়স এর এ প্রশ্নের জবাবে কমিশনের সচিব কে বলেন, “এটা আগের সিদ্ধন্ত। এই মুহূর্তে কাজের প্রচণ্ড চাপ রয়েছে বলে কর্মকর্তাদের তদন্ত ও অনুসন্ধানের ক্ষমতা দেওয়া হয়েছে।”

অবশ্য নামপ্রকাশে অনিচ্ছুক কমিশনের এক কর্মকর্তা নফহবংি২৪.পড়স কে জানান,  কমিশনের যে কোনো প্রজ্ঞাপণে লেখা থাকে ‘বিষয়টি ---তম সভায় অনুমোদিত।’  প্রজ্ঞাপনটিতে সে রকম কোনো কথা লেখা নেই। 

প্রধান কার্যালয়সহ সারাদেশের বিভিন্ন জেলাগুলোতে দুর্নীতি অনুসন্ধান ও তদন্তের ক্ষমতা পাওয়া কর্মকর্তাদের মধ্যে ৩৬ জন উপ--পরিচালক এবং ৫৪ জন সহকারী পরিচালক রয়েছেন।

বিজি প্রেসের দায়িত্বশীল এক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাতটায় সচিব স্বাক্ষরিত (স্মারক নং--দুদক/৩১-২০০৬/ম.স/৮২০ ও ৮২১) প্রজ্ঞাপনটি তাদের কাছে আসে।

দেলোয়ার হোসেন ইয়াজউদ্দিন আহম্মেদের তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৬ সালের নভেম্বরে দুর্নীতি দমন কমিশনের সচিব পদে নিয়োগ পান।