২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে দুটি বোমা উদ্ধার

রাজশাহী মেডিকেল কলেজের পিংকু হোস্টেলের ছাদ থেকে দুটি বোমা উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2007, 04:43 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

সোমবার রাতে রাজপাড়া থানা পুলিশ গোপন সংবাদ পেয়ে বোমা দুটি উদ্ধার করে।

রাজপাড়া থানার এসআই রহিম জানান, বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। এগুলো শক্তিশালী ও বাইরে থেকে নিয়ে আসা বলেই ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।