হৃদরোগে সিআইডির সহকারি পুলিশ সুপারের মৃত্যু
পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান (৫৬) সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
মাহফুজুর রহমানের জামাতা পুলিশের এডিসি ট্রাফিক (নর্থ) মো. গিয়াসউদ্দিন নফহবংি২৪.পড়স কে জানান, সকাল নয়টায় ৯/৯ রমনা কমপ্লেক্সে সরকারি বাসা থেকে নিজ কার্যালয়ে রওনা হওয়ার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে হলিফ্যামেলি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তার লাশ বারডেম হাসপাতালের মরচুয়ারিতে রাখা হয়েছে।
মাহফুজুর রহমান ১৯৫১ সালে রংপুর শহরের কেরানীপাড়ায় জন্মগ্রহণ করেন এবং ১৯৭১ সালে পুলিশের উপ--পরিদর্শক (এসআই) হিসেবে চাকরিতে যোগ দেন।
