২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা--হাসিনার বিশেষ নিরাপত্তা প্রত্যাহার

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) প্রত্যাহার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2007, 10:27 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম নফহবংি২৪.পড়স কে এসএসএফ প্রত্যাহারের সরকারি সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন,“আইন অনুযায়ী নির্ধারিত মেয়াদ পার হয়ে যাওয়ায় এসএসএফ নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে।” স্বরাষ্ট্র মন্ত্রণালয় এব্যাপারে প্রজ্ঞাপণ জারি করেছে বলেও তিনি জানান।

রাতে এসএসএফ এর একজন কর্মকর্তা জানান, সরকারি আদেশ পেয়ে তারা চলে যাচ্ছেন।

গত বছরের ২৮ অক্টোবর ৪ দলীয় জোট তত্ত্বাবধায়ক সরকার কাছে ক্ষমতা হস্তান্তরের পর থেকেই সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক বিরোধীদলীয় নেতা হিসাবে দুই নেত্রীর নিরাপত্তার জন্য এসএসএফ নিয়োগ করা হয়। আইন অনুযায়ী ক্ষমতা হস্তান্তরের পর তিনমাস বিদায়ী প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার বিশেষ নিরাপত্তা পাওয়ার নিয়ম আছে। ফখরুদ্দীনের তত্ত্বাবধায়ক সরকার তিনমাস পার হওয়ার পর বিশেষ নিরাপত্তার সময় বাড়িয়ে দেয়।

খালেদা জিয়ার কার্যালয় হাওয়া ভবন এবং শেখ হাসিনার বাসভবন সুধা সদন থেকে নিশ্চিত করা হয় যে, বৃহস্পতিবার রাতেই এসএসএফ প্রত্যাহার করা হচ্ছে।