চট্টগ্রামে র্যাবের একে-৪৭ উদ্ধার
ক্রেতা সেজে র্যাব বুধবার বিকালে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ির গহীন অরণ্য থেকে একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করেছে।
র্যাব-৭ এর লে. কমান্ডার শামীম এর নেতৃত্বে একটি দল ক্রেতা সেজে অস্ত্র চোরাকারবারি তিন আদিবাসীর কাছ থেকে পাঁচ রাউন্ড গুলিভর্তি অত্যাধুনিক এই বিদেশী অস্ত্রটি উদ্ধার করে। তবে অস্ত্র বিক্রেতা আদিবাসীরা র্যাবের হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
অভিযানে নেতৃত্বদানকারী লে. কমান্ডার শামীম নফহবংি২৪.পড়স-কে জানান, র্যাব-৭ এর একটি দল দীর্ঘদিন থেকে ক্রেতা সেজে অস্ত্র চোরাকারবারি এই দলটির সাথে যোগাযোগ রক্ষা করে আসছিল। আদিবাসী এই চক্রটির সাথে যোগাযোগের সূত্র ধরে র্যাব-৭ এর দুই সদস্যের একটি দল বুধবার বিকাল তিনটায় রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ির গহীন অরণ্যে যায়। তাদের সাথে চোরাকারবারিদের আড়াই লাখ টাকায় একটি একে-৪৭ বিক্রির কথা চূড়ান্ত হয়েছিল।
সে অনুযায়ী নকল টাকা সাজিয়ে তারা সেখানে গেলে তিন আদিবাসী যুবক তাদের অস্ত্রটি হস্তান্তর করে। তবে ক্রেতা সেজে অস্ত্র উদ্ধারে যাওয়ার সময় র্যাব সদস্যরা কৌশলগত কারণে নিরস্ত্র ছিল বলে তাদের আটক করা সম্ভব হয়নি।
লে. কমান্ডার শামীম বলেন, “অস্ত্র চোরাকারবারি দলটির মূল হোতাদের ধরার চেষ্টা অব্যাহত থাকবে।”
